মঙ্গলবার

৫ মে, ২০২৬ ২২ বৈশাখ, ১৪৩৩

চাকসু নির্বাচন কমিশনের সাথে শিক্ষার্থীদের মতবিনিময়

চবি প্রতিনিধি

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:৪০

শেয়ার

চাকসু নির্বাচন কমিশনের সাথে শিক্ষার্থীদের মতবিনিময়
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন কমিশনের সাথে শিক্ষার্থীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা থেকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীরা নির্বাচনের আচরণবিধি সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। ২০২০-২১ শিক্ষাবর্ষের সংস্কৃত বিভাগের শিক্ষার্থী পূর্ণিমা রানী দাস ডোপ টেস্ট সম্পর্কে প্রশ্ন করে বলেন, “ডোপ টেস্টের নমুনা দিতে গিয়ে অনেক প্রার্থীকে ধূমপান করতে আমি নিজ চোখে দেখেছি। ডোপ টেস্ট আসলে কতটুকু কার্যকর হচ্ছে সেটি আমাদের জানার প্রশ্ন।

২০১৯-২৯ শিক্ষারর্ষের অন্য এক শিক্ষার্থী বলেন, “বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী শহরে থাকে। তাদের জন্য শহরে আলাদা বুথের ব্যবস্থা করা যায় কিনা?”

শিক্ষার্থীদের এসব প্রশ্নের জবাবে চাকসু নির্বাচনের কমিশনার অধ্যাপক ড. আমির নসরুল্লাহ বলেন, “এমন কোনো ছাত্রসংসদ নির্বাচন কমিশন নেই যারা শপথ নিয়ে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেছে। আমরা স্বচ্ছ নির্বাচনের জন্য শপথ নিয়েই এই কমিশনে এসেছি। আমাদের নিজেদের রাজনৈতিক পরিচয় থাকতে পারে। তবে আমরা স্বচ্ছ নির্বাচন পালনে অঙ্গীকারবদ্ধ। ইনশাআল্লাহ, আমরা সফল হবো।

দৃষ্টিহীন শিক্ষার্থীদের বিষয়ে চাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ড. এ.কে. এম আরিফুল হক সিদ্দিকী বলেন, “দৃষ্টিহীন শিক্ষার্থী কেউ যদি পরিবারের কাউকে নিয়ে আসেন তাহলে আমরা অনুমতি দিব অথবা দৃষ্টিহীন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাইরে থেকে কাউকে নিয়ে আসতে হবে। এছাড়া ব্রেইল পদ্ধিতিকেও আমরা আলোচনায় রাখছি।

সভায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “আমরা শিক্ষার্থীদের প্রতিপক্ষ নই। চাকসু নির্বাচনকে শতভাগ সফল করতে হলে শিক্ষার্থীদেরকে আমাদের পাশে থাকতে হবে। আশা করছি, শিক্ষার্থীরা আমাদের কখনোই নিরাশ করবে না।

আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। এই নির্বাচনে ভোট দিবেন ২৭ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী।



banner close
banner close