শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৮ ফাল্গুন, ১৪৩২

বগুড়ায় সরকারি চাল জব্দ; গোডাউন সিলগালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩০

শেয়ার

বগুড়ায় সরকারি চাল জব্দ; গোডাউন সিলগালা
বগুড়ায় সরকারি চাল জব্দ

বগুড়ার আদমদীঘিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সরকারি বস্তা পরিবর্তন করে পাচারের অভিযোগে একটি গোডাউন সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ব্রিজ মোড়ে তালুকদার শপিং কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা। সময় ১১৯ বস্তা চাল জব্দ করা হয়।

আদালত সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দুলাল হোসেনের স্ত্রী খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার সাহিদা বেগম সরকারি বস্তা বদল করে চাল পাচারের চেষ্টা করছিলেন। স্থানীয়দের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল থেকে দুটি ভ্যানে লোড করা ৩৩ বস্তা চালসহ প্রায় হাজার ৯৫০ কেজি চাল জব্দ করে।

জব্দকৃত চাল আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।

বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কাবির খান জানান, বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ডিলারশিপ বাতিল করা হবে।



আরও পড়ুন:

banner close
banner close