শনিবার

২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৯ ফাল্গুন, ১৪৩২

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৩৪

শেয়ার

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার দিনভর এই অভিযান চালানো হয়। এ সময় আসামিদের কাছ থেকে ১৩০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো মো. রাব্বি (২৪), মুরাদ (২৩), মোবারক (৩০), ওবায়দুল (৩২), সালাউদ্দিন (৩৭), গোলাম রাব্বি (২৩), সৈয়দ মো. কায়সার হাবিব (৩৮), মো. শাওন (১৯), জাহাঙ্গীর আলম (৪২), রহিম (৫০), আবুল হোসেন (৩৩), মান্নান (২২), আলামিন (৩২), আলামিন ইসলাম (২১), সোহেল (৩০), মেহেদী হাসান (৩০), শফিকুল ইসলাম (২২) ও জাহিদ (১৮)।

মোহাম্মদপুর থানা-পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছে। মামলা দায়ের পর গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।



banner close
banner close