শনিবার

২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৯ ফাল্গুন, ১৪৩২

কুয়াকাটায় সাগর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:১৭

শেয়ার

কুয়াকাটায় সাগর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকার কাউয়ার চর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় জেলেদের চোখে পড়লে বিষয়টি জানাজানি হয়।

নিহতের বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধারের সময় তার পরনে জলপাই রঙের হাফপ্যান্ট ছিল। তবে নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

স্থানীয় জেলে রহিম মিয়া জানান, সকালে জাল তুলতে গিয়ে সাগরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে নৌ পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান বলেন, “স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মরদেহটি সমুদ্রে ভেসে এসে চরে আটকে ছিল।”

এ বিষয়ে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, মরদেহটি থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।



আরও পড়ুন:

banner close
banner close