মঙ্গলবার

৫ মে, ২০২৬ ২২ বৈশাখ, ১৪৩৩

বাঁশখালী আওয়ামী লীগের প্রভাবশালী নেতা খোরশেদ আলম গ্রেপ্তার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২১

শেয়ার

বাঁশখালী আওয়ামী লীগের প্রভাবশালী নেতা খোরশেদ আলম গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালি থানাধীন এলাকা থেকে তাকে আটক করা হয়।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন, “শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে খোরশেদ আলমকে কোতোয়ালি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বাঁশখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলার আসামি তিনি। গ্রেফতারকৃত খোরশেদ আলমকে আজ (রবিবার) বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, তার বিরুদ্ধে বাঁশখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।



banner close
banner close