মঙ্গলবার

৫ মে, ২০২৬ ২২ বৈশাখ, ১৪৩৩

১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৪৫

শেয়ার

১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
পশ্চিমবঙ্গের হাকিমপুরে আটক ১০ বাংলাদেশি, বিজিবির কাছে হস্তান্তর

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত এলাকা থেকে আটক করা ১০ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে ওই ১০ জন বাংলাদেশিকে আটক করে বিএসএফ। পরে বিএসএফের আমুদিয়া কোম্পানির কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমারের নেতৃত্বে এবং বিজিবির ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

হস্তান্তরকৃত ব্যক্তিরা হলেন, মো. মাহফুজ গাজী (২৯), শ্যামনগর, সাতক্ষীরা,কদবানু বেগম (৪৬), লংগদু, রাঙ্গামাটি,ইসরাফিল হুসাইন (১৬), লংগদু, রাঙ্গামাটি,রিতা বৈদ্য (২৭), চিতলমারী, বাগেরহাট,রাজ বিশ্বাস (১২), চিতলমারী, বাগেরহাট,মো. আলী আশিক স্বাধীন (২৫), টঙ্গী, গাজীপুর,সোলান কান্তি দেব (৪৫), আনোয়ারা, চট্টগ্রাম,লক্ষী দেব (), আনোয়ারা, চট্টগ্রাম,হারী প্রেম (), আনোয়ারা, চট্টগ্রাম,বেবী রানী পাল (৩৪), চন্দনাইশ, চট্টগ্রাম

পতাকা বৈঠক শেষে বিএসএফ আটককৃতদের বিজিবির কাছে হস্তান্তর করে। পরে রাত সাড়ে ৯টার দিকে বিজিবি তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাঁদের স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হবে।



banner close
banner close