শনিবার

২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৯ ফাল্গুন, ১৪৩২

কুয়াকাটায় অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জন জেলেকে আটক

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৫০

শেয়ার

কুয়াকাটায় অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জন জেলেকে আটক
বাংলাএডিশন

পটুয়াখালীর কুয়াকাটায় কোস্ট গার্ড, মৎস্য অধিদপ্তর নৌপুলিশের যৌথ অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১৪ জন জেলেকে আটক করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে আলিপুর-মহিপুর মৎস্য বন্দর সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন নিজামপুরের সদস্যরা মৎস্য অধিদপ্তর নৌপুলিশের সঙ্গে যৌথভাবে শিববাড়িয়া সমুদ্র মোহনায় অভিযান পরিচালনা করে। এসময় অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলেকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা বোট থেকে ট্রলিং সরঞ্জাম অপসারণ করা হয়েছে। আটক জেলেদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় মহিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মৎস্য সম্পদ রক্ষায় ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের কর্মকর্তা।



banner close
banner close