বুধবার

২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র, ১৪৩৩

কক্সবাজারে ফুটবল টুর্ণামেন্টের ফাইনালকে কেন্দ্র করে ব্যাপক ভাংচুর-সংর্ঘর্ষ, ইউএনওসহ আহত ২০

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫ ২০:০৭

শেয়ার

কক্সবাজারে ফুটবল টুর্ণামেন্টের ফাইনালকে কেন্দ্র করে ব্যাপক ভাংচুর-সংর্ঘর্ষ, ইউএনওসহ আহত ২০
ছবি: বাংলা এডিশন

কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আগে দর্শকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ও ভাঙচুর হয়েছে। এতে সদরের ইউএনওসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকেলে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। ম্যাচের আগেই স্টেডিয়াম দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

এ সময় অনেক দর্শক গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা তাদের বের করতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে গ্যালারি ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া হয়। এ সময় সদরের ইউএনও নিলুফা ইয়াসমিনসহ অন্তত ২০ জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে, বিকেল পাঁচটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এখনো খেলা শুরু হয়নি।