বুধবার

২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র, ১৪৩৩

কক্সবাজার জেলা কৃষকদলের নতুন সভাপতি আফসেল ও সাধারণ সম্পাদক শাহীন

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০১

শেয়ার

কক্সবাজার জেলা কৃষকদলের নতুন সভাপতি আফসেল ও সাধারণ সম্পাদক শাহীন
কোলাজ: বাংলা এডিশন

জাতীয়তাবাদী কৃষকদল কক্সবাজার জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী কৃষকদল কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে এস এম গিয়াস উদ্দিন আফসেলকে সভাপতি এবং শাহিনুল ইসলাম শাহিন কে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল আজ এই কমিটি অনুমোদন করেছেন।