বৃহস্পতিবার

৯ জুলাই, ২০২৬ ২৫ আষাঢ়, ১৪৩৩

আটঘরিয়ার রুনা হোটেলসহ‌ ছয়টি‌ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:৫৫

শেয়ার

আটঘরিয়ার রুনা হোটেলসহ‌ ছয়টি‌ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা
ছবি: বাংলা এডিশন

পাবনার আটঘরিয়া উপজেলায় রুনা হোটেলসহ‌ সহ ছয়টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানগুলোকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার আটঘরিয়া বাজার ও দেবোত্তর বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

তিনি জানান,‌ সিগারেটের অতিরিক্ত মূল্য ও ক্ষতিকর খাদ্য বিক্রির দায়ে আটঘরিয়া বাজারের আমজাদ ফলভান্ডারকে পাঁচ হাজার টাকা, শফিকুল ফল ভান্ডারকে পাঁচ হাজার টাকা, সেবা মূল্য তালিকা অসঙ্গতি থাকায় সততা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে তিন হাজার টাকা, শেফা কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা, দেবোত্তর বাজারের রুনা হোটেলকে ক্ষতিকর লবন দিয়ে খাবার তৈরি, মেয়াদ উত্তীর্ণ পানীয় বিক্রির দায়ে ২০ হাজার টাকা এবং আরাফাত স্টোরকে ক্ষতিকর খাবার বিক্রির দায়ে দুই হাজার জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে আটঘরিয়া থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সহযোগিতা করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।



banner close
banner close