বুধবার

২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র, ১৪৩৩

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ১২ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ

রেজাউল করিম, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:০৭

শেয়ার

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ১২ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গার দর্শনা বন্দরের চেকপোস্ট দিয়ে ১২ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ।

মঙ্গলবার বেলা ১২টায় সীমান্তের শুন্য রেখায় অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যেম এসব বাংলাদেশীদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এ সময় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা কোম্পানি কমান্ডার আশরাফুল ইসলাম ও আইসিপি কমান্ডার এনামুল কবির।

বিএসএফ-এর পক্ষে ছিলেন গেদে কোম্পানি কমান্ডার এসি সুরিন্দর শিং।

১২ বাংলাদেশীর মধ্যে নয়জন পুরুষ ও দুইজন নারী ও একজন কন্যা শিশু রয়েছে। এদের বাড়ি বাংলাদেশের নরসিংদী, খুলনা, যশোর, সাতক্ষীরা, মাদারীপুর, বগুড়া ও কুষ্টিয়া জেলায়।

এরা জীবিকার সন্ধানে ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন সময় বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাবার সময় আটক হয় বিএসএফ'র হাতে। এরপর ঠিকানা হয় কারাগার। বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে এদের মঙ্গলবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

বিজিবি জানায়, এদের ঠিকানা যাচাই-বাছাই করে সঠিক পাওয়ায় এদেরকে গ্রহন করা হয়েছে। এরা সকলেই বাংলাদেশী। এদেরকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর জানান, এসব বাংলাদেশি নাগরিকদের নিজ নিজ ঠিকানায় প্রেরন করা হবে।