শনিবার

২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৯ ফাল্গুন, ১৪৩২

জয়বাংলা থাকবে কি না থাকে দেশের মানুষ সেটাকে বিচার করবে: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০৫

শেয়ার

জয়বাংলা থাকবে কি না থাকে দেশের মানুষ সেটাকে বিচার করবে: কাদের সিদ্দিকী
ছবি: বাংলা এডিশন

কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আমার বাড়িতে গতকাল রাতে হামলা করেছে। কারা করেছে আমরা জানি না। ১০ থেকে ১২ জন লোক ঢিল ছুড়েছে গাড়ি ভেঙেছে। আমি মামলা করবো। কোটা বিরোধী ও বৈষম্যবিরোধী আন্দোলনে পরে আমরা এই স্বৈরাচারী মনোভাব আশা করেনি। আওয়ামী লীগ যদি স্বৈরাশাসক হয় তাহলে আজকের কর্মকাণ্ড কি বলে অবহিত করব।

রবিবার দুপুরে টাঙ্গাইল শহরে কাদের সিদ্দিকী নিজ বাসভবন সোনা বাংলায় তার বাড়িতে হামলা ও ভাংচুরের বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, দেশে হাসিনার সাথে ২৬ বছর রাতদিন সংগ্রাম করেছি। আওয়ামী লীগ আমাদের বহু প্রোগ্রাম করতে দেয়নি। তার পরেও যদি সবাইকে আওয়ামী লীগের দোসর বানানো হয়, তাহলে তো আমি মনে করবো বৈষম্যবিরোধী আন্দোলনকে ব্যর্থ ও ধ্বংস করার জন্য এ কোন ষড়যন্ত্র কি না?

তিনি আরও বলেন, আমার বাড়ি ভেঙেছে আরো ভাঙুক। বঙ্গবন্ধুর ৩২ নাম্বার বাড়িতে যখন গিয়েছিলাম, তখন আমার গাড়ি ভেঙেছিল। আরো ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয়, দেশের কল্যাণ হয়, আমি সব সময়ই রাজি আছি।

তিনি বলেন, দালালদের হুশিয়ার বলছে আমাদের কিছু আসে যায় না। আমরা জীবনে দালাল ছিলাম না, দালালি করেনি। কিন্ত জয়বাংলা চলবে না, থাকবে না, তাহলে হোক। জয়বাংলা থাকবে কি না থাকে দেশের মানুষ সেটাকে বিচার করবে। আমার কাছে মনে হয় দেশকে অস্থিতিশীল করার জন্য জাতীয় ও আন্তজার্তিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুজছে। সেই সুযোগ অন্তবর্তীকালীন সরকার দিচ্ছে কি না আমি ঠিক বলতে পারবো না। আমার বাড়ি যদি নিরাপদ না থাকে তাহলে সাধারণ গরীব দুঃখী মানুষের নিরাপদ কেমন করে হয়।

কাদের সিদ্দিকী বলেন, আমি এই সরকারকে সরে আসতে বলবো। আমার বাড়ির উপরে হামলার মধ্যে দিয়ে এই চোরাগুপ্তা হামলা বন্ধ করা হোক সরকারের কাছে নিবেদন করছি। দেশবাসীর কাছে নিবেদন আপনারা জাগ্রত হোন ও রুখে দাঁড়ান।

সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকীর ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকীসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



banner close
banner close