ছবি: সংগৃহীত
নীলফামারীর উত্তরা ইপিজেডে আন্দোলনরত শ্রমিকদের সাথে যৌথবাহিনীর সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৮ জন।
মঙ্গলবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় বর্তমানে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। তবে সংঘর্ষ থামলেও এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তানজিরুল ইসলাম ফারহান জানান, মৃত অবস্থায় হাবিব নাসে ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার বুকে একটু ক্ষত ছিল। পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া বিস্তারিত বলা সম্ভব নয়। এছাড়া হাসপাতালে আহত অবস্থায় আরও ৮ জন শ্রমিক চিকিৎসাধীন।
আরও পড়ুন:








