নাটোর জেলা বিএমএর আহ্বায়ক ও ক্লিনিক মালিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আমিরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর আড়াইটার দিকে শহরের মাদরাসা মোড় এলাকায় অবস্থিত তার নিজ হাসপাতাল জনসেবা হাসপাতালের তৃতীয়তলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও হাসপাতাল কর্মচারীদের সূত্রে জানা যায়, সোমবার সকালে হাসপাতালের কর্মচারীরা ডা. আমিরুল ইসলামের কক্ষে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। দুপুর পর্যন্ত সাড়া না পাওয়ায় তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
এ সময় তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পরে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এরপর নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ইতোমধ্যে সিআইডি ও পিবিআই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।
আরও পড়ুন:








