ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান অবান্তর মন্তব্য করে অপ্রয়োজনীয় বিতর্ক না তৈরির আহ্বান জানিয়েছেন।
সোমবার রাতে প্রশাসনিক ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, হাইকোর্ট ডাকসু নির্বাচন সাময়িক স্থগিত করলেও চেম্বার আদালত দ্রুত তা প্রত্যাহার করেছে। কিন্তু কিছু মহল এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর দোষ চাপাচ্ছে, যা বিভ্রান্তিকর।
ঢাবি উপাচার্য আরও বলেন, তথ্য উন্মুক্ত করে স্বচ্ছতা বজায় রাখলেই জটিলতা মোকাবিলা সহজ হবে। ডাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বড় মাইলফলক, সবার সহযোগিতায় এটি সফল করতে হবে।
আইনি সক্ষমতা প্রসঙ্গে উপাচার্য জানান, সীমিত জনবলের আইন দপ্তরকে সহায়তা করতে বিশেষজ্ঞ আইনজীবীদের একটি প্যানেল গঠন করা হয়েছে।
আরও পড়ুন:








