চট্টগ্রামের ডি.টি. রোড কদমতলী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলযুক্ত তৈয়ব বিড়ি জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। এতে সরকারের রাজস্ব ফাঁকির পরিমাণ এক লক্ষাধিক টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় সদরঘাট সার্কেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র ও কিছু ডিলার সরকারের বিপুল রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোল লাগিয়ে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অবৈধভাবে বিড়ি বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সাউথ ট্রান্সপোর্টে তল্লাশি চালিয়ে প্রায় দেড় লাখ শলাকা নকল বিড়ি উদ্ধার করা হয়।
সদরঘাট সার্কেলের সহকারী কমিশনার বলেন, “অভিযানে বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ করা হয়েছে। কাস্টমস বিধি অনুযায়ী অবৈধ পণ্য জব্দ দেখিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকার অবৈধ বিড়ি ও সিগারেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ধরনের চক্রের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।”
আরও পড়ুন:








