বুধবার

২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র, ১৪৩৩

বালু লুটের প্রতিবাদ, বিএনপি নেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগ: সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সমিতির দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:৫৫

শেয়ার

বালু লুটের প্রতিবাদ, বিএনপি নেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগ: সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সমিতির দাবি
সংবাদ সম্মেলন

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের প্রতিবাদ করায় স্থানীয় বিএনপি নেতা জনপ্রতিনিধি রিয়াজ উদ্দিন তালুকদারের বিরুদ্ধেমিথ্যা মামলাদেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (৩১ আগস্ট) সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বাংলাবাজার মুকতলা ব্যবসায়ী সমিতির নেতারা।

সমিতির পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন নুরুল ইসলাম। তিনি জানান, “বালু লুটেরাদের বিরুদ্ধে মুখ খোলার কারণেই রিয়াজ উদ্দিন তালুকদারের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রিয়াজ উদ্দিন তালুকদার গোয়াইনঘাট উপজেলা বিএনপির ত্রাণবিষয়ক সম্পাদক এবং মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের একাধিকবারের নির্বাচিত সদস্য। অতীতেও আওয়ামী লীগ সরকারের সময় বালু লুটের প্রতিবাদ করায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর আবারও তিনি বালু লুটের বিরুদ্ধে সোচ্চার হন এবং ফের হয়রানির শিকার হচ্ছেন।

নেতারা জানান, গত ১৯ জুন জাফলং সেতুর পাশে জুলাই তিতারাই এলাকায় বালু উত্তোলনে বাধা দেওয়ায় তাঁকে উল্টো মামলার আসামি করা হয়, যদিও তিনি এসব ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত ২৯ জুলাই বাংলাবাজারে বালুখেকোদের দুই পক্ষের সংঘর্ষের সময় রিয়াজ উদ্দিন তালুকদার ঢাকায় অবস্থান করছিলেন। তবুও ওই ঘটনায় তাঁকেসহ তাঁর ভাই, ভাতিজা সমিতির কয়েকজন সদস্যকে আসামি করা হয়, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা গোয়াইনঘাটে বালু লুটপাটের ঘটনাগুলোর সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত দাবি করেন। সেই সঙ্গে রিয়াজ উদ্দিন তালুকদারের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেটের পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মাতাউর রহমান মাতাইসহ সমিতির অন্যান্য সদস্যরা।



আরও পড়ুন: