মঙ্গলবার

৫ মে, ২০২৬ ২২ বৈশাখ, ১৪৩৩

ভারতে আটক ১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৩১

শেয়ার

ভারতে আটক ১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
ছবি: সংগৃহীত

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হাকিমপুর সীমান্ত থেকে আটক করা ১৪ জন বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ভারতের হাকিমপুর সীমান্তে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি এবং বিজিবির পক্ষে ছিলেন সাতক্ষীরার তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেম।

এর আগে, শনিবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ।

আটকদের মধ্যে রয়েছেন, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বদনীডাঙ্গা গ্রামের আফজাল শেখের ছেলে মিজানুর রহমান শেখ, তার স্ত্রী শারমিন আক্তার, সন্তান শামীম শেখ রুমা শেখ, একই এলাকার কবির শেখ তার স্ত্রী তফুরা বেগম, সানকিডাঙ্গা গ্রামের মোস্তফা শিকদারের ছেলে নজরুল শিকদার তার স্ত্রী মোছা. কহিনুর বেগম, পিরোজপুর জেলার জিয়ানগর থানার চন্ডিপুর গ্রামের হানিফ মৃধার ছেলে আরমান মৃধা, তার স্ত্রী হাজেরা আক্তার, ছেলে হাফিজুল মেয়ে আমিনা, চুন্নু শেখের স্ত্রী মুকুল বেগম, সাতক্ষীরার আশাশুনি উপজেলার পদ্মবেউলা গ্রামের আব্দুল কাদের মোড়ল

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, রাত সাড়ে ৯টার দিকে আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের নাম-ঠিকানা যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় দেওয়া হবে।



banner close
banner close