সোমবার

২ নভেম্বর, ২০২৬ ১৮ কার্তিক, ১৪৩৩

‎নওগাঁর পত্নীতলায় আওয়ামী লীগনেতা গ্রেপ্তার

‎নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫ ১৮:৫৬

শেয়ার

‎নওগাঁর পত্নীতলায় আওয়ামী লীগনেতা গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

‎নওগাঁর পত্নীতলায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছেন আকবরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামান চৌধুরী।

‎বৃহস্পতিবার দুপুরে উপজেলার মধইল বাজারে তার নিজস্ব মার্কেটের সামনে থেকে পুলিশ তাকে আটক করে।

‎গ্রেপ্তারকৃত জামান চৌধুরী উপজেলার চৌধুরীপাড়ার বাসিন্দা। তিনি ৭১ ঘাতক দালাল নির্মূল কমিটির পত্নীতলা উপজেলা শাখার সহ-সভাপতি এবং এর আগে যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

‎পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান জানান, ‘মহাদেবপুর থানার একটি পুরোনো মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।’