সোমবার

২ নভেম্বর, ২০২৬ ১৮ কার্তিক, ১৪৩৩

ঢাকা পান্থপথ থেকে ঝিনাইদহ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৫ ২৩:০০

শেয়ার

ঢাকা পান্থপথ থেকে ঝিনাইদহ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

রাজধানী ঢাকা পান্থপথ থেকে ঝিনাইদহ জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

‎শনিবার বিকেলে পান্থপথ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

‎ওসি আব্দুল্লাহ আল মামুন আরো জানান, দুইজনকে একই সময় ও একই স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ঝিনাইদহে আনার প্রস্তুতি চলছে।

‎গত বছরের ৫ আগস্টের পর থেকে তারা পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় শিবির কর্মী ইবনুল পারভেজ হত্যা মামলা ও বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে। তবে কখন তারা ঝিনাইদহে পৌঁছাবেন তা এখনো নিশ্চিত নয়।