উত্তরবঙ্গের গ্রামীণ সালিশে ‘ন্যায়বিচারক’ খ্যাত সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুর ও খুকনী ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন ভূইয়ার ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা এনায়েতপুর প্রেসক্লাব হলরুমে ‘আমরা জহির ভূইয়ার লোক’ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনায়েতপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তার হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রফিক মোল্লা।
এসময় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম, আব্দুস সালাম, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন বেপারী, সাবেক ইউপি চেয়ারম্যান ডা. একে আজাদ চৌধুরী এবং জহির ভূইয়ার পুত্র ভুইয়া শাহিন সানি প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন এনায়েতপুর দরবার শরীফের পেশ ইমাম মাওলানা আব্দুল আউয়াল। পরে পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া এতিমখানা ও বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:








