ছবি সংগৃহীত
নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের ফকিরপাড়া ও বিলদাহ এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়েছে।
অভিযানে মোট ১৫০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার প্রতিটির দৈর্ঘ্য প্রায় ৩০-৪০ ফুট। প্রতিটি জালের বাজারমূল্য আনুমানিক ৩ হাজার ৫০০ টাকা করে, যা মোট প্রায় ৫ লাখ ২৫ হাজার টাকা।
পরে আইন অনুযায়ী উদ্ধারকৃত সব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় সেনাবাহিনীর পাশাপাশি সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








