শনিবার

১১ জুলাই, ২০২৬ ২৬ আষাঢ়, ১৪৩৩

মাদারীপুরের শিবচরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৫ ১৫:০৮

শেয়ার

মাদারীপুরের শিবচরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
ছবি সংগৃহীত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোঃ মমিনউদ্দীন খান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

শুক্রবার (০৮ আগস্ট) দুপুরে শিবচর থানার হাইওয়ে কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে দশটার দিকে শিবচর উপজেলা বন্দরখোলা বাসস্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনা ঘটেছে।এ ঘটনায় শিবচর উপজেলার চরবাচামারা জাহেদ আলী মুন্সি কান্দি গ্রামের মৃত সোনামদ্দিন খানের ছেলে মমিনউদ্দীন খান নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বন্দর খোলা বাসস্ট্যান্ড এলাকায় এক্সপ্রেসওয়ে পারাপার হচ্ছিল নিহত মমিনউদ্দিন। এসময় ঢাকাগামী একটি যাত্রীবাহি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন মমিনউদ্দিন। পরে স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ আশংকাজনক অবস্থায় মমিনউদ্দিনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ ঘাতক বাসটি আটক করে হেফাজতে নিয়েছে।

শিবচর হাইওয়ে থানার ওসি মোঃ জহুরুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক বাসটি হেফাজতে নেয়া হয়েছে।



banner close
banner close