মানিকগঞ্জের শিবালয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবাসহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৩ হাজার টাকা। জেলা গোয়েন্দা শাখা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার ভাকলা গ্রামের মো. হাকিম উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৫), দক্ষিণ উলাইল গ্রামের মো. আব্দুল কুদ্দুছ মিয়ার ছেলে মো. নাঈম (২৬), আমডালা গ্রামের মৃত হরেন চন্দ্র সরকারের ছেলে সুধাংশ সরকার (৩০), হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কোটকান্দি গ্রামের মো. লালন দেওয়ানের ছেলে মো. শামীম দেওয়ান (২৭), শিবালয়ের জুনিকালসা গ্রামের মো. শাহাজাহান মেম্বারের ছেলে মো. রাজা মোল্লা (৪৫), কাতরাসিন গ্রামের মো. জিলাল উদ্দিনের ছেলে মো. রাজীব মিয়া (২৮) এবং রুপসা গ্রামের আক্তার হোসেনের ছেলে রানা আহাম্মেদ (২৯)।
গত ৭ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর উপজেলার টেপড়া-উলাইল আঞ্চলিক সড়কের ভাওয়ালকান্দি এলাকার নজিম উদ্দিনের মুদি দোকানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনের দিকনির্দেশনায় ডিবির একটি দল অভিযান চালিয়ে সাতজনকে ইয়াবাসহ আটক করে। আটক ইয়াবার বাজারমূল্য প্রায় ৬৩ হাজার টাকা। এ ঘটনায় শিবালয় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:








