বৃহস্পতিবার

৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৯ ভাদ্র, ১৪৩৩

টঙ্গীতে ট্রাভেল ব্যাগে অজ্ঞাত যুবকের খণ্ডিত লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৫ ১২:০৩

শেয়ার

টঙ্গীতে ট্রাভেল ব্যাগে অজ্ঞাত যুবকের খণ্ডিত লাশ উদ্ধার
ছবি সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে ট্রাভেল ব্যাগে মোড়ানো অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের খণ্ডিত ও অর্ধগলিত লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে স্টেশন রোডের হাজির বিরিয়ানি দোকানের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, টঙ্গী-কালীগঞ্জ সড়কের ওই দোকানের সামনে পড়ে থাকা একটি নতুন ট্রাভেল ব্যাগ স্থানীয়রা দেখে থানায় খবর দেন। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল গিয়ে ব্যাগটি খুলে যুবকের অর্ধগলিত ও কয়েক টুকরো খণ্ডিত দেহ দেখতে পায়। পরবর্তীতে লাশ থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, “অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সিআইডিকে খবর দেওয়া হয়েছে। লাশের সুরতহাল প্রস্তুত করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।”