ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে মোঃ লিমন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৫টায় পীরগঞ্জ স্টেশন থেকে ছেড়ে আসা ‘কাঞ্চন এক্সপ্রেস’ ট্রেনে উপজেলার রঘুনাথপুর জোড়া কবর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ লিমন ওই উপজেলার মহিলা কলেজসংলগ্ন এলাকায় বসবাস করতেন। তবে পীরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দৌলতপুর গ্রামের বাসিন্দা তিনি।
স্থানীয়রা জানায়, মোঃ লিমন একজন মাদকাসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় সে রেললাইনে উঠে গেলে ট্রেনে কাটা পড়ে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দিনাজপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন:








