রবিবার

২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০ ফাল্গুন, ১৪৩২

ভূমি অফিসে চাঁদা দাবির অভিযোগে বাগেরহাটে তিন ভুয়া সাংবাদিক আটক

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৫ ১৪:১০

শেয়ার

ভূমি অফিসে চাঁদা দাবির অভিযোগে বাগেরহাটে তিন ভুয়া সাংবাদিক আটক
ছবি বাংলা এডিশন

বাগেরহাট সদর উপজেলার একটি ইউনিয়ন ভূমি অফিস থেকে চাঁদা দাবির অভিযোগে তিন ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আটককৃতরা নিজেদের বিভিন্ন পত্রিকা ও অনলাইন টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে ভূমি অফিসের কর্মকর্তাদের কাছ থেকে চাঁদা দাবি করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নুরুন্নবী স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আটককৃতরা হলেন, দৈনিক রূপবানী পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ নাসির সরদার, সাপ্তাহিক তথ্য বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মোস্তফা সিকদার রনি এবং এসটিভি বাংলার ক্রাইম রিপোর্টার মনিরুজ্জামান মনি।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহামুদ উল হাসান জানান, ভূমি অফিসে চাঁদা দাবির অভিযোগে তিনজনকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নুরুন্নবী বলেন, ভুয়া পরিচয়ে সাংবাদিকতার নামে অপকর্মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।##



আরও পড়ুন:

banner close
banner close