বৃহস্পতিবার

৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৯ ভাদ্র, ১৪৩৩

টঙ্গীতে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৫ ১৭:০২

শেয়ার

টঙ্গীতে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার
ছবি সংগৃহীত

সাভারের আলোচিত মাদক কারবারি জোবায়ের হোসেন জুয়েল ওরফে চশমা জুয়েলকে (৩০) নিষিদ্ধ মাদক হেরোইনসহ গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

রবিবার দিবাগত রাতে টঙ্গী বাজার মিতালী পাম্পের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

সোমবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃত জুয়েল বরগুনা জেলার আমতলী থানার গোডাঙ্গা এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, আলোচিত মাদক কারবারি জুয়েল একসময় টঙ্গীর মরকুন এলাকায় বসবাস করে মাদক কারবার করতো। পরে টঙ্গী ছেড়ে সাভার এলাকায় গিয়ে ব্যবসা চালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী বাজার মিতালি পাম্প সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করেন উপ পরিদর্শক মেহেদী হাসান। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এঘটনায় টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।