সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হাফেজ সিয়াম, কলেজছাত্র শিহাব ও তাঁতশ্রমিক ইয়াহিয়ার প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) দুপুরে বীর শহীদ হাফেজ সিয়াম স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার হাফেজ সিয়াম অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ হাফেজ সিয়ামের পিতা মো. আব্দুল কুদ্দুস আলী। প্রধান অতিথির বক্তব্য দেন এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাওলানা আশরাফ আলী, জামায়াত নেতা মাওলানা আব্দুল হক, মাওলানা আব্দুল মমিন এবং শহীদ সিয়াম স্মৃতি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোল্লা আব্দুস সালাম।
বক্তারা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে আত্মত্যাগকারী এই শহীদদের স্মৃতি রক্ষায় উদ্যোগ নেওয়া জরুরি। এ জন্য ‘জুলাই সনদ’ দ্রুত ঘোষণা এবং এনায়েতপুরে একটি গণপাঠাগার ও শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান তারা।
অনুষ্ঠান শেষে তিন শহীদের পরিবারের সদস্যদের মাঝে স্মারক প্রদান করা হয়। এ ছাড়া খাবার বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:








