শনিবার

২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৯ ফাল্গুন, ১৪৩২

মেহেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি:

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৫ ১১:৫১

শেয়ার

মেহেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ছবি সংগৃহীত

মেহেরপুর শহরের হোটেল বাজারে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সরফরাজ খান সোনা (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে শহরের রনি রেস্তোরাঁর সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সরফরাজ খান সোনা মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিসপাড়ার বাসিন্দা এবং মৃত শামসুল আলম খান মোংলার ছেলে। তিনি পেশায় কাচ ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ সোহেল নামের একটি ট্রাক বেপরোয়া গতিতে শহরের কলেজ মোড়ের দিক থেকে হোটেল বাজারের দিকে আসছিল। এ সময় সরফরাজ খান সোনা তার মোটরসাইকেলে করে হোটেল বাজার থেকে কলেজ মোড়ের দিকে যাচ্ছিলেন। রনি রেস্তোরাঁর সামনে পৌঁছালে দ্রুতগতির ট্রাকটি তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি ট্রাকের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। এখনো ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।



আরও পড়ুন:

banner close
banner close