বুধবার

৬ মে, ২০২৬ ২৩ বৈশাখ, ১৪৩৩

চট্টগ্রামে ভূমি অফিসে তথ্য চাইতে গিয়ে সাংবাদিক আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৫ ১৯:৫৬

শেয়ার

চট্টগ্রামে ভূমি অফিসে তথ্য চাইতে গিয়ে সাংবাদিক আটক
ছবি: সংগৃহীত

ভূমি অফিসে তথ্য চাইতে গিয়ে নাজিম উদ্দিন রানা নামে এক সাংবাদিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।

সোমবার বিকেল ৫টার দিকে চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে। আটক সাংবাদিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি।

লোহাগাড়া সংবাদকর্মীদের সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে লোহাগাড়া ভূমি অফিসে কিছু তথ্যের জন্য গেলে এসিল্যান্ড নাজমুন লায়েল ক্ষিপ্ত হয়ে তাকে আটক করে থানাহাজতে পাঠিয়ে দেন।

এ ব্যাপারে লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এদিকে অবিলম্বে সাংবাদিক নাজিম উদ্দিন রানার নিঃশর্ত মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যেমে প্রতিবাদের ঝড় তুলেছেন সাংবাদিকরা।



আরও পড়ুন:

banner close
banner close