শুক্রবার

২৭ মার্চ, ২০২৬ ১৩ চৈত্র, ১৪৩২

বাউফলে জামায়াত নেতার গণসংযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৫ ২১:৫৬

শেয়ার

বাউফলে জামায়াত নেতার গণসংযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলের ধুলিয়া সিকদার বাজার এলাকায় জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা ও বাউফল ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান ডা. শফিকুল ইসলাম মাসুদের গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাঈম সিকদার তারেক। তাদের একসাথে গণসংযোগের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, দুজনেই এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং বাইকে করে বাজারের বিভিন্ন জায়গায় যাচ্ছেন। ভিডিওটি ডা. মাসুদের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকেই প্রকাশিত হয়েছে। তবে এটি কবে ও কোথায় ধারণ করা হয়েছে, তা ভিডিওতে নির্দিষ্টভাবে উল্লেখ নেই।

স্থানীয় বিএনপির কয়েকজন নেতা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, 'একজন দায়িত্বশীল বিএনপি নেতার জামায়াত নেতার সঙ্গে প্রকাশ্যে গণসংযোগে অংশগ্রহণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।'

তবে এ বিষয়ে নাঈম সিকদার তারেকের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগেও তাকে বিএনপির মিছিল-মিটিংয়ে দেখা গেছে, এমনকি সাবেক ডাকসু ভিপি নূরকে স্বাগত জানাতেও অংশ নেন তিনি।

এ প্রসঙ্গে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল জব্বার মৃধা বলেন, 'আমি ভিডিওটি এখনো দেখিনি। যদি সত্যি হয়, তাহলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।'



banner close
banner close