মঙ্গলবার

৩ নভেম্বর, ২০২৬ ১৯ কার্তিক, ১৪৩৩

চট্টগ্রামে বহুতল ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৫ ১৩:৫৬

শেয়ার

চট্টগ্রামে বহুতল ভবনে আগুন
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর জামালখান এলাকার ইউরেখা নামের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

মঙ্গলবার বেলা ১২টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সেটি জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, ‘আমরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছি।’

বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান আব্দুর রাজ্জাক।