বুধবার

৬ মে, ২০২৬ ২৩ বৈশাখ, ১৪৩৩

আজও চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সামনে চাকরি প্রত্যাশীদের অবস্থান

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৫ ১৭:৩৭

শেয়ার

আজও চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সামনে চাকরি প্রত্যাশীদের অবস্থান
ছবি বাংলা এডিশন

টানা দ্বিতীয় দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলা চাকরি প্রত্যাশীরা।

সোমবার সকাল থেকে তারা সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান নেন। এক পর্যায়ে পরিস্থিতি উত্তেজিত হয়ে পড়লে অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়।

চাজরি প্রার্থীদের অভিযোগ, ২০ জুন লিখিত পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়। অনুপস্থিত পরীক্ষার্থীদের উত্তীর্ণ দেখানো হয় এবং এক এলাকার প্রার্থীকে অন্য এলাকায় নিয়োগের জন্য মনোনীত করা হয়।

আন্দোলনকারীরা বলেন, আমরা প্রমাণসহ অভিযোগ তুলেছি। কিন্তু এর কোনো জবাব না দিয়ে দ্রুত নিয়োগ চূড়ান্ত করার চেষ্টা চলছে। আমরা এই অনৈতিক নিয়োগ প্রক্রিয়া বাতিল চাই। একই সঙ্গে সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দীনের অপসারণ এবং স্বাধীন তদন্ত কমিটির মাধ্যমে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করছি।

এর আগে ২০ জুন জেলার ১৯টি কেন্দ্রে স্বাস্থ্য সহকারী পদের লিখিত পরীক্ষা হয়। ৩৯টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছিলেন ১৩ হাজার ৬৬৮ জন, তবে পরীক্ষায় অংশগ্রহণ করেন মাত্র ৪ হাজার ৮৭৪ জন।

এর দুদিন পর ২২ জুন লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। তবে পরদিনই সংশোধিত ফলাফল প্রকাশ হয়, যেখানে কিছু অনুপস্থিত পরীক্ষার্থীর উত্তীর্ণ হওয়ার অভিযোগ ওঠে।

এদিকে নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে সম্প্রতি জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশ হয়। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ৩ জুলাই দুটি তদন্ত কমিটি করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তদন্ত কাজ প্রায় শেষপর্যায়ে। প্রতিবেদন চূড়ান্তের পথে। অনিয়মের ব্যাবস্থা নেবে স্বাস্থ্য অধিদপ্তর। সেই সাথে চুয়াডাঙ্গায় সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দীনের বদলি প্রক্রিয়াধীন।



আরও পড়ুন:

banner close
banner close