বুধবার

৬ মে, ২০২৬ ২৩ বৈশাখ, ১৪৩৩

জীবননগরে যুবদল কর্মীকে পিটিয়ে হত্যার চেষ্টা মাদক ব্যাবসায়ীর

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৫ ১৫:৪৬

শেয়ার

জীবননগরে যুবদল কর্মীকে পিটিয়ে হত্যার চেষ্টা মাদক ব্যাবসায়ীর
ছবি বাংলা এডিশন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা যুবদল কর্মী ও ঠিকাদার গাজী জাহিদ হাসানকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী সামিউলের বিরুদ্ধে।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর মোড়ে এ ঘটনা ঘটে। জাহিদ একই এলাকার নূর ইসলাম গাজীর ছেলে।

গাজী জাহিদ হাসান বলেন, আমি দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত আছি। আমার নাম ভাঙিয়ে সম্প্রতি ৪ নম্বর ওয়ার্ডের কিরণ ও উজীর নামে দুই ব্যাক্তির কাছে মাদক ও চাঁদা দাবি করেন সামিউল।

বিষয়টি জানতে পেরে আজ সকাল ৯টার দিকে সামিউলকে আমার অফিস জাহিন এন্টারপ্রাইযে ডাকি। এসময় সামিউল তার নাম করে চাঁদা ও মাদক চাওয়ার কথা স্বীকার করেন। এসময় আমি সামিউলকে দুটো থাপ্পড় দিলে সে পালিয়ে যায়।

তিনি বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে আমি অফিসে বসা অবস্থায় মাদক ব্যাবসায়ী সামিউল ও তার ভাই আল আমিনসহ আরও ৭-৮ জন দেশীয় অস্ত্র নিয়ে এসে আমার ওপর অতর্কিত হামলা চালায়।

এসময় তারা আমাকে এলোপাথাড়ি পিটাতে থাকে। এতে আমি মাথায় আঘাত পায়। আমার সারা শরীর আঘাতপ্রাপ্ত হই। আমার বাবা আমাকে বাঁচাতে আসলে তারা আমার বাবাকেও আঘাত করে।

জাহিদ আরও বলেন, পরে খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ এসে আমাকে ও আমার বাবাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে জানতে অভিযুক্ত সামিউলের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জানতে চাইলে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, খবর পাওয়ার পরপরই থানা-পুলিশের একটি দলকে পাঠানো হয়। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



আরও পড়ুন:

banner close
banner close