শুক্রবার

৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৯ ভাদ্র, ১৪৩৩

গাজীপুরে কাঁচাবাজারে অগ্নিকাণ্ড, পুড়েছে ১৬ দোকান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৫ ১০:৩০

আপডেট: ৭ জুলাই, ২০২৫ ১০:৩২

শেয়ার

গাজীপুরে কাঁচাবাজারে অগ্নিকাণ্ড, পুড়েছে ১৬ দোকান
ছবি সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় কাঁচাবাজারে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আড়াই ঘণ্টা ধরে কাজ করে।

সোমবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কোনাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে কোনাবাড়ীসহ আশপাশের স্টেশন থেকে মোট চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নেয়। একটানা প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, আগুনে বাজারের ১৬টি দোকান এবং দোকানগুলোর ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে বলে জানান তিনি।



আরও পড়ুন: