বুধবার

৬ মে, ২০২৬ ২৩ বৈশাখ, ১৪৩৩

কুমিল্লায় গণপিটুনিতে নিহত ৩: ইউপি চেয়ারম্যানসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৫ ১৩:৫৭

শেয়ার

কুমিল্লায় গণপিটুনিতে নিহত ৩: ইউপি চেয়ারম্যানসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা
ছবি সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে গণপিটুনিতে একই পরিবারের তিন সদস্য নিহত হওয়ার ঘটনায় আকাবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শিমুল বিল্লালসহ ৩৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) ভোরে নিহত রোকসানা বেগম রুবির মেয়ে রিক্তা আক্তার বাঙ্গরা বাজার থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।

মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল। এজাহারে উল্লেখযোগ্য অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন—কড়ইবাড়ী গ্রামের বাছির মিয়া, ইউপি সদস্য আবু বক্কর ও বাচ্চু মিয়া, রবিউল আউয়াল, শরীফুল ইসলাম, রফিকুল ইসলাম, বাবুল মিয়া, এরশাদ হোসেন ও বাবুলের বাবা রবিউলসহ ৩৮ জন। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০–২৫ জনকে আসামি করা হয়েছে।

বাদী রিক্তা আক্তার বলেন, “ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল ও সদস্য বাচ্চু মিয়ার নির্দেশে হামলা শুরু হয়। ঘটনার আগে বাছির মিয়ার নেতৃত্বে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। আমি আমার মা, ভাই ও বোনের হত্যায় জড়িতদের বিরুদ্ধে ন্যায়বিচার চাই।”

ওসি মাহফুজুর রহমান জানান, মামলা গ্রহণের পর তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



আরও পড়ুন:

banner close
banner close