শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৮ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
নির্বাচনের পরেই কুবিতে হল দখলের চেষ্টা ছাত্রদল নেতাদের টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের

মসজিদে ঢুকে ইমামকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৫ ২১:২০

শেয়ার

মসজিদে ঢুকে ইমামকে ছুরিকাঘাত
ছবি: সংগৃহীত

বগুড়া শহরের মালতিনগর এলাকায় (মাটির মসজিদ হিসেবে পরিচিত) ইমাম হাফেজ আব্দুল মান্নানকে ছুরিকাঘাত করা হয়েছে। আজ সোমবার জোহরের নামাজের আজানের পরপরই তাকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় ইমাম আব্দুল মান্নানকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় নোমান নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

জানা যায়, হাফেজ আব্দুল মান্নান বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া এলাকার বাসিন্দা হলেও তিনি মালতিনগর স্টাফ কোয়াটার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি দীর্ঘদিন ধরে ওই মসজিদে ইমামতি করে আসছেন।

স্থানীয়রা জানান, ‘দুপুর ১২টার পর থেকে দুই যুবক ব্যাগ নিয়ে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। আব্দুল মান্নান মসজিদে এসে জোহরের নামাজের আজান দেওয়ার পরপরই তারা ইমামকে ছুরিকাঘাত করে। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তিনি মসজিদের পশ্চিম পাশে ড্রেনে পড়ে গেলে স্থানীয়ারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।’

এ ঘটনায় অভিযুক্ত নোমানকে ধরে পুলিশে সোপর্দ করেন। তবে কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা এখনো জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, আটক যুবককে থানায় সোর্পদ করা হয়েছে। এখন যথাযথ প্রক্রিয়া মেনে মামলা দায়েরের পর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।



banner close
banner close