শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৮ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
নির্বাচনের পরেই কুবিতে হল দখলের চেষ্টা ছাত্রদল নেতাদের টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের

সিরাজগঞ্জে গুলিসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আত্মসমর্পণকারী সর্বহারার সদস্য

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০ জুন, ২০২৫ ১৬:৩১

শেয়ার

সিরাজগঞ্জে গুলিসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আত্মসমর্পণকারী সর্বহারার সদস্য
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে দুইটি তাজা গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় নিষিদ্ধ সর্বহারা দলের এক সদস্য পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

সোমবার (৩০ জুন) দুপুরে সিরাজগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা বাবলু কুমার কর্মকারের ছেলে রবিন কুমার কর্মকার (৩২) এবং রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পূর্বপাড়ার সাইফুল ইসলামের ছেলে তৌফিক সরকার বাবু (৩৪)।

ডিবি ওসি একরামুল হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রোববার (২৯ জুন) দুপুরে সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে রবিন ও বাবুকে গ্রেপ্তার করা হয়। এ সময় রবিনের কাছ থেকে দুইটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, অভিযানের সময় টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার স্থায়ী বাসিন্দা ও বেলকুচি চালা এলাকার ভাড়াটিয়া খোরশেদ আলমের ছেলে বাপ্পি ওরফে পান্না (৪০) পালিয়ে যায়। বাপ্পি নিষিদ্ধ সর্বহারা দলের সক্রিয় সদস্য। তিনি ২০২৩ সালের মে মাসে র‌্যাবের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছিলেন।

তদন্তে জানা গেছে, গ্রেপ্তার রবিন ও বাবু দীর্ঘদিন ধরে বাপ্পির নেতৃত্বে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গ্রেপ্তার রবিনের বিরুদ্ধে অস্ত্র আইনসহ তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় ডিবি পুলিশের এসআই শারফুল ইসলাম বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



banner close
banner close