শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৮ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
নির্বাচনের পরেই কুবিতে হল দখলের চেষ্টা ছাত্রদল নেতাদের টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের

পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় আ'লীগ নেতা নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৩০ জুন, ২০২৫ ১৩:৩৯

আপডেট: ৩০ জুন, ২০২৫ ১৩:৪৩

শেয়ার

পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় আ'লীগ নেতা নিহত
প্রতীক ছবি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় আওয়ামী লীগ নেতা নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম নাছির উদ্দিন (৫০)। গত রবিবার (২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে পেকুয়া বাজারের পশ্চিম পাশে বানৌজা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাছির উদ্দিন (৫০) সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভোলাইয়াঘোনা এলাকার মৃত জাফর আহমদের ছেলে এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাছির উদ্দিন হেঁটে পেকুয়া বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় মগনামা মুখি একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ওইদিন রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান, দুর্ঘটনার খবর পেয়েছি। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অটোরিকশার চালককে আটক করতে অভিযান চালানো হচ্ছে।



banner close
banner close