শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৮ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
নির্বাচনের পরেই কুবিতে হল দখলের চেষ্টা ছাত্রদল নেতাদের টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের

ইবিতে ঠিকাদারদের জন্য লাইসেন্স নবায়নের নির্দেশ

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ৩০ জুন, ২০২৫ ০৭:২৮

শেয়ার

ইবিতে ঠিকাদারদের জন্য লাইসেন্স নবায়নের নির্দেশ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ঠিকাদারদের লাইসেন্স নবায়নের নির্দেশ দিয়েছে প্রশাসন।

গত শনিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এ. কে. এম. শরীফ উদ্দীন স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে তালিকাভুক্ত সকল ঠিকাদারদের উদ্দেশ্যে এ নির্দেশনা দেয়া হয়। ।

বিজ্ঞপ্তিতে ২০২৫-২০২৬ অর্থ বছরের লাইসেন্স নবায়নের জন্য আগামী ১ জুলাই ২০২৫ ইং তারিখ থেকে প্রকৌশল দপ্তরে দরখাস্ত আহ্বান করা হয়েছে। লাইসেন্স নবায়নের জন্য সকল ঠিকাদারকে যথাযথভাবে নির্ধারিত ফরম পূরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র ও পূর্ববর্তী বছরের ট্রেড লাইসেন্স, ট্যাক্স সনদ ও আর্থিক মূল যাচাইয়ের ডকুমেন্টসহ দপ্তরে জমা দিতে অনুরোধ জানানো হয়েছে।

বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, ৩১ জুলাই ২০২৫-এর মধ্যে নির্ধারিত ফি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংক শাখায় (হিসাব নম্বর-০৩) জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় কার্যাদি সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।



banner close
banner close