শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৮ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
নির্বাচনের পরেই কুবিতে হল দখলের চেষ্টা ছাত্রদল নেতাদের টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের

কনটেন্ট ক্রিয়েটর সাইমুম সাজিদের বাড়িতে হামলার অভিযোগ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৫ ২০:১৫

আপডেট: ২৯ জুন, ২০২৫ ২০:১৭

শেয়ার

কনটেন্ট ক্রিয়েটর সাইমুম সাজিদের বাড়িতে হামলার অভিযোগ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে
হামলায় সাজিদ সাইমুমের ভাঙচুর করা ঘরের আসবাবপত্র

ভারত ও ফ্যাসিস্ট বিরোধী কনটেন্ট তৈরি করায় পাবনার সুজানগরে কনটেন্ট ক্রিয়েটর সাইমুম সাজিদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে।

শনিবার (২৮) জুনসন্ধ্যা ছয়টার দিকে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চর জোড়পুকুরিয়া গ্রামে কনটেন্ট ক্রিয়েটর সাইমুম সাজিদের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

এই ঘটনায় রবিবার (২৯) জুন দুপুরে সুজানগর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সাজিদ সাইমুম।

অভিযোগ সূত্রে জানা যায়, ভারত বিরোধী ও ফ্যাসিস্টদের নিয়ে কনটেন্ট তৈরি করে নিজের ফেসবুক পেজে পোস্ট করতেন সাজিদ সাইমুম। এতে ক্ষুব্ধ হন স্থানীয় আওয়ামী লীগ সমর্থক কিছু ব্যক্তি। তারই জেরে শনিবার সন্ধ্যায় আমিরুল ইসলাম হোসেন, রফিকুল ইসলাম, জামাল উদ্দিন, মুক্তার হোসেনসহ ১৫ থেকে ২০ জন আওয়ামী লীগের অনুসারীরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সাইমুমের বাড়িতে ভাঙচুর, লুটপাট চালায়। পরে বাড়ির লোকজনকে মারপিট করে চলে যায়। যাবার সময় এই ধরনের ভিডিও তৈরী না করার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে যায়।

ভুক্তভোগী সাজিদ সাইমুম জানান, এই ঘটনার পর থেকে আমার আতঙ্কের মধ্যে দিনযাপন করছি। তাই আইনশৃঙ্খলা বাহিনীদের দ্রুত এই সকল আওয়ামী লীগপন্থী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

তবে অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন।

এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’



banner close
banner close