শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৮ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
নির্বাচনের পরেই কুবিতে হল দখলের চেষ্টা ছাত্রদল নেতাদের টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের

টাঙ্গাইলে সেচপাম্পের তার পেঁচিয়ে প্রাণ গেল বৃদ্ধের

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জুন, ২০২৫ ১৬:৩৩

শেয়ার

টাঙ্গাইলে সেচপাম্পের তার পেঁচিয়ে প্রাণ গেল বৃদ্ধের
ছবি বাংলা এডিশন

টাঙ্গাইলের ভূঞাপুরে ঘাস কাটতে গিয়ে সেচপাম্পের কভারবিহীন বিদ্যুৎ লাইনের তার শরীরে পেঁচিয়ে সবুর আলী (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রবিবার (২৯ জুন) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী গ্রামে এ ঘটনা ঘটে। সবুর আলী একই গ্রামের চরপাড়ার মৃত কানছু সুতারের ছেলে।

জানা যায়, সবুর সকালে বাড়ির পাশের অদূরে ধানক্ষেতে ঘাস কাটতে যায়। পরে কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও সে বাড়ি না ফেরায় তার স্বজনরা খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে এসে দেখতে পায় সে সেচপাম্পের তার শরীরে পেঁচিয়ে পুকুর পাড়ের নিচে পড়ে আছে। পরে ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মরদেহ উদ্ধার করে।

সবুর আলীর ভাগ্নে বেলাল জানান, জাকিরের সেচপাম্পের কভারবিহীন বিদ্যুতের লাইনের তারে হঠাৎ শরীরে পেঁচিয়ে তার মামা মারা গেছেন। তার অভিযোগ, ধানের কাজ শেষ হয়ে গেলেও কেন সে এতদিন বিদ্যুৎ লাইন সচল করে রেখেছিল।

এ ঘটনায় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কোনো অভিযোগ পাইনি।



banner close
banner close