শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৮ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
নির্বাচনের পরেই কুবিতে হল দখলের চেষ্টা ছাত্রদল নেতাদের টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের

নোয়াখালীতে আ.লীগ নেতা অস্ত্র সহ গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জুন, ২০২৫ ১৬:১১

শেয়ার

নোয়াখালীতে আ.লীগ নেতা অস্ত্র সহ গ্রেপ্তার
ছবি বাংলা এডিশন

নোয়াখালীর সদর উপজেলা থেকে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার থেকে একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শনিবার রাত সোয়া ৮টার দিকে নোয়াখালী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের পূর্ব অনন্তপুর গ্রামের আনন্দধারা এলপি গ্যাস নামে একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাহেদুর রহমান দিপু বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং অনন্তপুর গ্রামের পশ্চিম পাঁনচাত বাড়ির মৃত সফিকুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দিপু একলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের একটি অংশের সক্রিয় নেতা ছিলেন ও জেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর অনুসারী বলে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্বঅনন্তপুর গ্রামের আনন্দধারা এলপি গ্যাস নামীয় একটি দোকানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানতে পারে ভাড়াকৃত ওই দোকানের ভিতরে এক ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে। পরে আসামিকে আটক করে দেহতল্লাশির একপর্যায়ে তার ভাড়াকৃত দোকানের সিলিংয়ের ওপরে ১টি অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে বলে স্বীকার করে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে দিপুকে গ্রেপ্তার করা হয়। আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।



banner close
banner close