শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৮ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
নির্বাচনের পরেই কুবিতে হল দখলের চেষ্টা ছাত্রদল নেতাদের টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের

জবির ক্যাফেটেরিয়ার উন্নয়নসহ ছাত্র অধিকার পরিষদের তিন দফা দাবি

জবি প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জুন, ২০২৫ ১৫:৫৮

শেয়ার

জবির ক্যাফেটেরিয়ার উন্নয়নসহ ছাত্র অধিকার পরিষদের তিন দফা দাবি
ছবি বাংলা এডিশন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন, ক্যাফেটেরিয়ার মানোন্নয়ন এবং ফুড কার্ড চালুর দাবিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

আজ রবিবার, বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা।

তারা বলেন, ‘দেশের সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক চর্চা ও শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচন অপরিহার্য। ২০২৪ সালের ঐতিহাসিক ‘জুলাই বিপ্লব’-এর অন্যতম অঙ্গীকার ছিল সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণমূলক ও নিয়মিত জকসু নির্বাচন। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যক্রম ধীরগতির ও সদিচ্ছাহীন বলে অভিযোগ করেন তারা।’

সংগঠনটির নেতারা আরও বলেন, প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর কোনো গণতান্ত্রিক প্রতিনিধিত্ব না থাকা অগণতান্ত্রিক। এটি মতপ্রকাশ ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণের অধিকার হরণের শামিল।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যাগুলোর কথাও তুলে ধরা হয়। বক্তারা বলেন, এত শিক্ষার্থীর বিপরীতে পুরো ক্যাম্পাসে রয়েছে মাত্র একটি ক্যাফেটেরিয়া, যেখানে নেই পর্যাপ্ত পানির ব্যবস্থা, শিক্ষার্থীদের বসার পর্যাপ্ত জায়গা কিংবা মানসম্পন্ন খাবার। এ ছাড়া বহুদিন আগে ঘোষিত ফুড কার্ড কার্যক্রমও এখনও বাস্তবায়ন হয়নি। প্রশাসনের পক্ষ থেকে এর কোনো দৃশ্যমান পদক্ষেপও দেখা যাচ্ছে না।

ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে উত্থাপিত তিন দফা দাবি হলো:

নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ক্যাফেটেরিয়ার পরিবেশ ও সেবার মান উন্নয়ন করে শিক্ষার্থীবান্ধব অবকাঠামো গড়ে তোলা, শিক্ষার্থীদের স্বল্পমূল্যে মানসম্মত খাবার নিশ্চিতে ফুড কার্ড কার্যক্রম দ্রুত চালু ও বাস্তবায়নে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ।

শেষে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব দাবির বিষয়ে প্রশাসন দ্রুত ইতিবাচক সাড়া না দিলে তারা গণতান্ত্রিক আন্দোলনে নামতে বাধ্য হবেন এবং তার দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই বহন করতে হবে।



banner close
banner close