শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৮ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
নির্বাচনের পরেই কুবিতে হল দখলের চেষ্টা ছাত্রদল নেতাদের টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের

বরিশালে পলিথিনে মোড়ানো এসিডদগ্ধ নারী উদ্ধার

বরিশাল প্রতিনিধি:

প্রকাশিত: ২৯ জুন, ২০২৫ ১২:৩৯

শেয়ার

বরিশালে পলিথিনে মোড়ানো এসিডদগ্ধ নারী উদ্ধার
ছবি বাংলা এডিশন

বরিশাল-ভোলা মহাসড়কের পাশ থেকে হাত-পা বাধা পলিথিনে পেচানো এক মধ্য বয়সী নারীকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ জুন) সকালে মেট্রোপলিটন এলাকার বন্দর থানাধীন তালুকদারহাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

তথ্য নিশ্চিত করে বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ওই নারীকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতারের ওসিসিতে নেওয়া হয়েছে। তার চিকিৎসা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

স্থানীয়ভাবে জানাগেছে, তালুকদারহাট এলাকার ব্যবসায়ীরা সকালে ব্যবসা প্রতিষ্ঠানে যেতে গিয়ে সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ওই নারীকে দেখতে পান। ওই নারীকে এসিড দিয়ে ঝলসে দেওয়া হয়েছে বলে তারা জানান। বাসিন্দারা পুলিশে খবর দিলে নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, মাঝবয়সী এক নারীকে উদ্ধার করে পুলিশ নিয়ে এসেছে। তার চিকিৎসা চলছে।



banner close
banner close