শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

খুলনায় প্রেস সচিব অবরুদ্ধ, কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে উত্তাল প্রেসক্লাব চত্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৫ ২০:২৩

শেয়ার

খুলনায় প্রেস সচিব অবরুদ্ধ, কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে উত্তাল প্রেসক্লাব চত্বর
ছবি সংগৃহীত

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের মধ্যে খুলনা প্রেসক্লাবে গিয়ে অবরুদ্ধ হয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২৮ জুন) বিকেলে প্রেসক্লাব পরিদর্শনে গেলে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রেস সচিব বিকেল ৫টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে খুলনা প্রেসক্লাবে আসেন। তিনি ক্লাবের ভেতরে প্রবেশ করার পরপরই আন্দোলনকারীদের একটি অংশ প্রেসক্লাব চত্বরে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন এবং প্রবেশপথ অবরোধ করেন।

বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন—‘কেএমপি কমিশনারের পদত্যাগ না হওয়া পর্যন্ত প্রেস সচিব বের হতে পারবেন না’। এতে প্রেসক্লাবের ভেতরে থাকা অন্য সদস্যরাও ক্লাব ছেড়ে বের হতে পারেননি।

গণমাধ্যমকর্মী মোস্তফা জামাল পপলু জানান, প্রেস সচিবের আগমন এবং চলমান আন্দোলনের প্রসঙ্গ ঘিরে প্রেসক্লাব চত্বর হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। নিরাপত্তা পরিস্থিতির কারণে ক্লাবের ভেতরের সবাই আটকা পড়ে যান।

সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রেস সচিব শফিকুল আলম প্রেসক্লাব ভবনে অবস্থান করছিলেন বলে জানা গেছে। তার নিরাপত্তা নিশ্চিত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি শান্ত করতে স্থানীয় সাংবাদিক নেতারা আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।



banner close
banner close