শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

নকল চিপস,বিস্কুট উৎপাদন, কিশোরগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জুন, ২০২৫ ১৭:৩৭

আপডেট: ২৮ জুন, ২০২৫ ১৮:১১

শেয়ার

নকল চিপস,বিস্কুট উৎপাদন, কিশোরগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা
ছবি বাংলা এডিশন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং নকল পণ্য তৈরির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলা বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। এ সময় জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আশরাফুল ইসলাম তালুকদার এবং জেলা স্যানিটারি কর্মকর্তা সংকর দাসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানকালে ভৈরবপুর উত্তরপাড়া এলাকার বুশরা ফুড অ্যান্ড বেভারেজ-এর মালিক আব্দুল কাদিরকে অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই অনুমোদন ছাড়া নকল চিপস উৎপাদনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই এলাকার চাদনী বেকারি-এর মালিক রুমান মিয়াকে অস্বাস্থ্যকর পরিবেশে পচা কেক ও বিস্কুট তৈরির দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ঘোড়াকান্দা এলাকার মালেক অ্যান্ড কোং ফুড প্রোডাক্টস-এর মালিক মো. গোলাম রহমানকে অস্বাস্থ্যকর পরিবেশে মনাক্কা ও চানাচুর উৎপাদন এবং মোড়কজাতকরণের অনিয়মের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

কিশোরগঞ্জ জেলা বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও নকল পণ্য বাজারজাতের দায়ে এই জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।



banner close
banner close