শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চন্দনাইশে ৫ জন আহত

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২৭ জুন, ২০২৫ ২০:৩৮

আপডেট: ২৭ জুন, ২০২৫ ২০:৩৮

শেয়ার

রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চন্দনাইশে ৫ জন আহত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার চন্দনাইশ উপজেলার বরমা বরকল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের বাড়ি চন্দনাইশের বিভিন্ন এলাকায়।

আহতরা হলেন, উজ্জ্বল দেব, সুজন দত্ত, সৌরভ শীল, দ্বীপ ও অপূর্ব মজুমদার। এদের মধ্যে দুইজনকে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. দীপান্বিতা মজুমদার।



banner close
banner close