শুক্রবার

২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
টাঙ্গাইলে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: মির্জা ফখরুল দেশপ্রেমিক সাংবাদিকদের সাময়িক বরখাস্তের ঘটনায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ প্রকাশ নির্বাচনে বিএনপি, ভারত ও আ. লীগের যোগসাজশের আশঙ্কা নাহিদ ইসলামের ভারতে তেলেঙ্গানার জালালপুরে মসজিদে ভাঙচুর, কোরআন অবমাননার অভিযোগ

নীলফামারীতে একসাথে ৩ সন্তানের জন্ম

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ২৭ জুন, ২০২৫ ১৯:৫১

শেয়ার

নীলফামারীতে একসাথে ৩ সন্তানের জন্ম
ছবি: বাংলা এডিশন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী এলাকার দম্পতি রেবেকা সুলতানা ও স্বপন ইসলাম। নয় বছরের বৈবাহিক জীবনে ছিল না কোনো সন্তান। সন্তান না থাকায় তাদের দাম্পত্য জীবনে তৈরি হয়েছিল দূরত্ব। তবে বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের জীবনে এলো এক অসাধারণ প্রাপ্তি একসঙ্গে জন্ম নিলো তিনটি জমজ সন্তান দুই ছেলে এক মেয়ে।

স্বপন ইসলাম বলেন, ‘বিয়ের ৯ বছরেও সন্তানের মুখ দেখতে পারিনি। সংসারে অশান্তি লেগেই থাকত। তবে হাল ছাড়িনি, স্ত্রীর চিকিৎসা চালিয়ে গিয়েছি। যেখানে একটি সন্তানের জন্য প্রার্থনা করছিলাম, সেখানে একসঙ্গে তিনটি সন্তান দিয়েছেন মহান সৃষ্টিকর্তা। এখন মনে হচ্ছে আমাদের দাম্পত্যে যেন নতুন আলো ফুটেছে, নতুন বন্ধনে আবদ্ধ হয়েছি।’

প্রসূতি, স্ত্রী ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ডা. মোছা. সুলতানা রাজিয়া লাকি বলেন, এই দম্পতির চিকিৎসা দীর্ঘ ও জটিল ছিল। তবে আল্লাহর অশেষ রহমত ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার ফলে আজ তারা এ বিরল সুখবর পেয়েছেন।



banner close
banner close